মিথ‌্যার বিরু‌দ্ধে সাইবার যু‌দ্ধের ডাক মু‌ক্তিযুদ্ধ মন্ত্রীর

১৮ জুন, ২০২২ ১৩:৩৬  
মিথ‌্যার বিরু‌দ্ধে সাইবার যু‌দ্ধে সন্তান‌দের উদ্বুদ্ধ করার আহ্বান জা‌নি‌য়ে‌ছেন মু‌ক্তিযুদ্ধমন্ত্রী আ ক ম মোজাম্মল হক। তি‌নি ব‌লে‌ছেন,  অস্ত্র নি‌য়ে যুদ্ধ ক‌রে আমরা দেশ স্বাধীন করে‌ছি। কিন্তু এখ‌নো অ‌নে‌কেই দে‌শের বিরু‌দ্ধে অপপ্রচার করা হ‌চ্ছে। অনলাই‌েতো‌দের মিথ‌্যাচার রুখ‌তে আপনা‌দের সন্তান‌দের সাইবার যুদ্ধ শিখ‌তে হ‌বে। শ‌নিবার বঙ্গবন্ধু আন্তর্জা‌তিক স‌ম্মেলন কে‌ন্দ্রে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী অনলাইন কুইজ প্রতিযোগিতার ব্য়িী‌দের ম‌ধ্যে পুরস্কার বিতরণ অনুষ্ঠা‌নে প্রধান অ‌তি‌থির বক্ত‌ব্যে এই আহ্বন জানান তি‌নি। অনুষ্ঠা‌নে প্রথম বিজয়ী হি‌সে‌বে প্রজেশ ভৌমিক, মোছা: আতিয়া ইবনাত,  তাজনীন সোলতানা,আবু বকর আল নূর, শাহরিয়ার মাহমুদ, মোঃ সাফায়েত সামি দ্বীয়াব,  আলভি হাসান, মো: হাসিন ইশরাক, মো: তাহমিদ হোসেন ও আয়েশা হুমায়রা সারার হা‌তে ওয়ালটন কোর আই সে‌ভেন ল‌্যাপটপ তু‌লে দেন মন্ত্রী। এছাড়াও পুরস্কার গ্রহণ ক‌রেন শ্রদ্ধা মজুমদার,জিসান জামান, মোছা- তন্নি আক্তার, রিহাননা মানহা ও নুসরাত জাহান। খ বিভাগ থে‌কে পুরস্কার গ্রহণ ক‌রেন আবুল ফাত্তাহ মোহাম্মদ মানছুর, জান্নাত, মোঃ লাহুদ ভূঞা, মাহমুদুল হাসান, নাদিয়া ইসলাম, আহনাফ আহম্মেদ তাইফ, বিবি আয়েশা আক্তার, মোছাঃ সাবরিনা মাহবুব দিনা, আহনাফ আব্দুল্লাহ বিন আলী নাওয়াফ ও হাফসা বিনতে হাবিব। গ বিভাগ থে‌কে বিজয়ীদের ম‌ধ্যে পুরস্কার গ্রহণ ক‌রেন মুশফিকা বেগম, রাফিয়া সুলতানা, জুবায়ের হোসাইন, সৈয়দ মীর তালহা জুবায়েদ, রাকিবুল হাসান, মোছা. মরিয়ম আকতার মিতা, সফিকুল ইসলাম, খন্দকার উম্মে ছালমা, মো: জহির উদ্দিন ও সুলতানা পারভীন। আইস‌টি প্রতিমন্ত্রী জুনাইদ আহ‌মেদ পলকের সভাপ‌তি‌ত্বে ডি‌জিটাল সি‌কিউ‌রি‌টি এ‌জে‌ন্সির মহাপ‌রিচালক খায়রুল আলম, বা‌ণিজ‌্য স‌চিব তপনকা‌ন্তি ঘোষ ও  মু‌ক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের অ‌তি‌রিক্ত স‌চিব কামরুন্নাহার।